• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
গাংনীতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত
গাংনীতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (২৯ মে) সকালে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করা হয়।

গাংনী উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার আবুল মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, সোনালী ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক বজলুল হুদা, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।

সেমিনারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্ত জীবনমান উন্নয়নে ধারণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category