• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সবজি বীজ ও সার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সবজি বীজ ও সার বিতরণ
গাংনীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সবজি বীজ ও সার বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাক-সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনার রাসায়নিক সার ও সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোত্তালেব আলী।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে গাংনী উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটি শাক বীজ বিতরণ করা হয়। এছাড়াও মাঠে চাষযোগ্য আগাম শাক-সবজি চাষের জন্য ৬১০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category