• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে প্রাক্তন স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৫

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬
গাংনীতে প্রাক্তন স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৫
গাংনীতে প্রাক্তন স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৫

প্রাক্তন স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অন্ততঃ পাঁচ জন আহত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন-দক্ষিণ ভরাট গ্রামের পচা মোল্লার ছেলে হাসান আলী (৫০), মিনারুলের স্ত্রী খুশি খাতুন(২৬), টিপু সুলতানের স্ত্রী মল্লিকা খাতুন(৩৯),  সপেদ আলীর ছেলে রহমতুল্লাহ(৪৫), উত্তর ভরাট গ্রামের রফিকুল ইসলাম কালুর ছেলে প্রবাস ফেরত মিঠন আলী (২৮)। বর্তমানে আহত হাসান আলী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উত্তর ভরাট গ্রামের রফিকুল ইসলাম কালুর ছেলে মিঠন আলীর বিয়ে হয় একই উপজেলার সহড়াতলা গ্রামের সাহাজুল ইসলামের মেয়ে লাকি খাতুনের। তাদের সংসারে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে মিঠন প্রবাসে পাড়ি জমায়। স্বামীর অনুপস্থিতিতে লাকি খাতুন দক্ষিণ ভরাট গ্রামের টিপু সুলতানের ছেলে শিমুল হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিঠনকে তালাক দিয়ে লাকি খাতুন শিমুলকে বিয়ে করেন। কিছু দিনের মধ্যে বর্তমান স্বামী শিমুলও প্রবাসে চলে গেলে লাকি তার বাড়িতেই অবস্থান করছিলেন। এ খবর পেয়ে মিঠন আলী প্রবাস থেকে দেশে ফিরে আসেন। এবং আজ রবিবার দুপুরে ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে শিমুলের বাড়িতে প্রবেশ করে প্রাক্তন স্ত্রী লাকি খাতুনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। লাকি খাতুনের চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্ষা করতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় মিঠন পক্ষের লোকজনের হামালায় প্রতিবেশি হাসান আলী রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ‎গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এক নারীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় লিখেত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category