• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে প্রতিবেশীর হামলায় নারীসহ আহত-৩

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
গাংনীতে প্রতিবেশীর হামলায় নারীসহ আহত-৩
গাংনীতে প্রতিবেশীর হামলায় নারীসহ আহত-৩

মেহেরপুরের গাংনীতে প্রতিবেশীর হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস ওয়াহেদুজ্জামান বেল্টুর পরিবারের নারীসহ তিনজন আহত। মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় গাংনীর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- ফেরদৌস ওয়াহেদ বেল্টুর ছেলে আলামিন হোসেন(২৬),তার স্ত্রী আয়শা খাতুন(১৮) আলামিনের বোন জান্নাতুন ফেরদৌস(১৬)। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আলামিনের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোন কারন ছাড়াই তাদের ওপর হামলা করা হয়েছে বলে আহতরা দাবী করলেও হামলাকারিরা বলেন ঘরের মধ্যে দরজা দিয়ে আলামিন তার স্ত্রীর ওপর নির্যাতন করছিল তা দেখতে গেলে আলামিন প্রতিবেশিদের মারধর করেছে তাই তার ওপর হামালা করা হয়েছে বলে দাবী করেছেন।
আহত আলামিনের বোন জান্নাতুন ফেরদৌস জানান, আমার ভাই মাইগ্রেনের সমস্যার জন্য ঘর থেকে বের হয়না। আজ সন্ধায় আমার ভাই আলামিন ঘর বসেছিল এসময় স্থানীয় সুলতান মাহামুদের ছেলে রাজ্জাক, স্থানীয় সাগর, পলাশসহ কয়েকজন জানালা দিয়ে আমার ভাইকে ডেকে বাহিরে নিয়ে চলা ও লাঠি দিয়ে মারধর করতে থাকে। আমার ভাইয়ের চিৎকার শুনে আমরা তাকে ঠেকাতে গেলে তারা আমাকে ও আমার মাসহ ভাবিকেও মারধর করে। এতে আমার ভাইয়ের মাথায় রক্তাক্ত জখম হয়।

এদিকে হামলাকারি রাজ্জাক জানান, আলামিন তার স্ত্রী আয়শা খাতুনকে মারধর করছিল। এসময় আয়শার চিৎকার শুনে আমার বৃদ্ধা মা জানালা দিয়ে দেখতে গেলে আলামিন ঘর থেকে বের হয়ে মাকে মারধর করে। আমি মাকে মারধর করার কথা শুনে বসে থাকতে পারিনি। তাই আলামিনকে মারা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মুবাশিরিন জানান, আলামিনের মাথায় অনেক আঘাত হয়েছে। তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার করা হয় এবং বাকিদের এখানে চিকিৎসা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category