• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
গাংনীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
গাংনীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামে বৃদ্ধ ইরফান আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিবেশী হায়দার আলী ও তার লোকজন। হামলাকারীরা বাড়ির দুটি বাক্স ভেঙ্গে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ ঘটনায় গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি পরিবার।

অভিযোগ সুত্র জানা গেছে, ইরফান আলীর নাতি জনির সাথে প্রতিবেশী হায়দার আলীর মেয়ে মুক্তা প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে করে বছর তিনেক আগে। বেশ ভালই চলছিল তাদের সংসার। কিন্তু মুক্তা আবারো অন্যত্র প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে জনিকে ত্যাগ করে চলে যায়। ফলে দুই পরিবারের লোকজনের মধ্যে শুরু হয় মনোদ্বন্দ্ব। মাঝেমধ্যে হামলার ঘটনাও ঘটে।

সম্প্রতি জনি ও মুক্তার পরিবারের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ তরে। মুক্তাকে বিভিন্ন জায়গা থেকে কেউ ফোন করলে মুক্তার পরিবার জনিকে দোষারোপ করে। এ নিয়ে জনির পরিবারকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দেওয়া হয়। গত শনিবার জনিকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করায় রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা রাতে মুক্তার পরিবারের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে জনির পরিবারের উপর হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। হামলাকারী বাড়ীর ছোট শিশুদেরকেও মারধর করে। তারা বাড়ির দুটি বাক্স ভেঙ্গে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category