• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে প্রকৌশলীর উপস্থিতিতে কালভার্ট নির্মাণে অনিয়ম

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
গাংনীতে প্রকৌশলীর উপস্থিতিতে কালভার্ট নির্মাণে অনিয়ম
গাংনীতে প্রকৌশলীর উপস্থিতিতে কালভার্ট নির্মাণে অনিয়ম

মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা খালের উপর বক্স কালভার্ট নির্মান হচ্ছে নানা অনিয়মের মধ্য দিয়ে। কাজের কাছে উপস্থিত থেকে নানা অনিয়মকে নিয়মে পরিণত করার অপচেষ্টা করে যাচ্ছেন বিএডিসির দায়িত্বপ্রাপ্ত একজন প্রকৌশলী। ফলে নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কালভার্ট নির্মানে মানুষের দুঃখ ঘোচনোর বদলে অভিশাপ নেমে আসতে পারে বলে আশংকার কথা জানালেন স্থানীয়রা।
জানা গেছে, মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মান করছেন এক সময়ের বিএনপি নেতা তেরাইল গ্রামের রাহিদ বিশ্বাস।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে, মুন্দা গ্রামের পশ্চিম পাশ দিয়ে মাঠ থেকে খালটি প্রবেশ করে স্টুয়াট খালে গিয়ে মিশেছে। যা এই মাঠের পানি নিষ্কাসনের জন্য অতীব প্রয়োজনী একটি খাল। বামন্দীর দিক থেকে মুন্দা গ্রামের প্রবেশের কাছাকাটি এই খালের উপরে নির্মান হচ্ছে একটি বক্স কালভার্ট। রোববার (৩০ জুলাই) কালভার্টের বেজ ঢালাই কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বিএডিসি ক্ষুদ্র সেচের গাংনী অফিসের উপ সহকারি প্রকৌশলী আলমগীর হোসেন।
বেজ ঢালাইয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন কোম্পানীর রড। এর মধ্যে কোনটি ভাল আর কোনটি নিম্নমানের তার হদিস মেলেনি।
এদিকে যে পাথর ভাঙ্গা দিয়ে ঢালাই করা হচ্ছে তার মধ্যে একটি বড় অংশ মরা ও দুর্বল পাথর। তাছাড়া বালু ও সিমেন্টের মিশ্রনে নানা ত্রুটি দিয়েই ঢালাই কাজ করা হচ্ছে।
জানা গেছে, এ ধরনের পাথরের সাথে ঢালাইকাজে মোটর বালু ব্যবহারের শর্ত থাকলেও এখানে তা মানা হচ্ছে না। নামকাওয়াস্তে কিছু মোটর বালু কাজের পাশে রাখা হয়েছে। আর ঢালাই হচ্ছে স্থানীয় চিকন বালু দিয়ে।
বিষয়টি জানতে চাইলে কাজের কাছে উপস্থিত উপসহকারী প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, সিডিউলে যা আছে তাই দিয়ে কাজ করা হচ্ছে। তবে সিডিউল দেখতে চাইলে তিনি বলেন, অফিসে রয়েছে। আপনি দাঁড়িয়ে থেকে কিভাবে নিম্নমানের কাজ হচ্ছে এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তোর না দিয়ে বলেন, কাজ ঠিকঠাকভাবে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category