• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
গাংনীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক কারবারী আটক
গাংনীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক কারবারী আটক

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘন্টাব্যাপী চলে অভিযান।

এ সময় ঐ গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), দুলালের ছেলে রানা (২১), ফজলের স্ত্রী তানজিরা খাতুন (৫৪) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে জাহিদকে (২৮) আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাদকের বিস্তাররোধে জেলা পুলিশ, গাংনী থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে কাজিপুর গ্রামে অভিযানে পরিচালনা করা হয়। কয়েকটি দলে বিভক্ত হয়ে ঐ গ্রামের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশী করা হয় শিপন নামের এক মাদক ব্যবসায়ী বাড়ি। ঐ বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আরেক মাদক ব্যবসায়ী তানজিরার বাড়িতে তল্লাশী করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ৪ পিচ ইয়াবা। পরে মাদক ব্যবসার সাথে জড়িত এক নারীসহ ঐ ৫ জনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকৃতদের থানায় নেওয়া হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান। সেই সাথে মাদক ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, অভিযান অব্যহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category