• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে পুলিশের অভিযানে তিন গরু চোর গ্রেপ্তার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে পুলিশের অভিযানে তিন গরু চোর গ্রেপ্তার
গাংনীতে পুলিশের অভিযানে তিন গরু চোর গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে গরু চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকা।

বুধবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী থানার ধলা ক্যাম্প পুলিশের একটি টীম গাড়াবাড়িয়া গ্রামে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-ইনারুল ইসলাম (৪০), বেল্টু হোসেন (২৩) ও ইকরামুল হক (১৮)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষক শরিফুল ইসলামের একটি এঁড়ে গরু চুরি হয়। এঘটনায় গরুর মালিক গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে ইনারুল ইসলাম, বেল্টু হোসেন ও ইকরামুলকে গ্রেপ্তার করা হয়।

এসময় ইনারুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে গরু বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category