• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে পুত্রবধুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
গাংনীতে পুত্রবধুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ
গাংনীতে পুত্রবধুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ

আবারো পুত্রবধুকে শ্লীলতাহানীর চেষ্টা করে গণধোলাই খেয়েছে আলোচিত শহীদুল(৬৫)। আজ বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে শশুর শহীদুলের নিজ ঘরে এঘটনা ঘটে। পুলিশ শশুর ও পুত্রবধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। শহিদুলের হেমায়েতপুর গ্রামের মৃত জান মোহাম্মদ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, পুত্রবধুকে ঘর পরিষ্কার করার জন্য ডাক দেয় শশুর শহীদুল। পুত্রবধূ ঘরে আসলেই একা পেয়ে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে সে। নিজেকে রক্ষা করার জন্য চিৎকার দেয় ওই পুত্রবধূ। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার শশুর শহীদুলকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টীম শশুর ও পুত্রবধুকে থানায় সোপর্দ করে।
স্থানীয়রা আরো জানান, ইতোপূর্বে শহীদুল ইসলামের এ ধরণের আচরনের কারণে ছেলের তিনটি বউ ঘরছাড়া হয়েছে। স্থানীয়ভাবে সালিশ বসে জরিমানা করা হয়েছিলো। মুচলেকা দেয় কিন্তু পরে আবারো একই কাজে লিপ্ত হয় শহীদুল। তার বিচারের দাবী করেছেন স্থানীয়রা। সর্বশেষ পুত্রবধূর মামলায় শহীদুলের একবার কারাবাস হয়।
শহিদুল ইসলাম জানান, তিনি মাঠ থেকে বাড়ি এসে ঘরে ঘুমিয়েছিলেন। পুত্রবধূ অন্যের প্রলোভনে পড়ে মিথ্যা দোষ দিচ্ছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে শশুর ও তার পুত্রবধূকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category