• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়ার রহিদুল ইসলামের কন্যা আয়াশা খাতুন (৫)পুকুরে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়াশা খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে সে মৃত্যুবরণ করে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটা একটি হৃদয়বিদারক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা শিশুদের প্রতি আরও যত্নবান ও সচেতন না হলে এমন দুর্ঘটনা বারবার ঘটবে। সবাইকে আরও সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা পরিবারটির প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category