• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী কন্যা শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী কন্যা শিশুর মৃত্যু
গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী কন্যা শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধী কন্যাশিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব ম-লের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বাড়ির লোকজনসহ ও প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করে ফাতেমার মরদেহ উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category