• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে পাঠ প্রদর্শনকালে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিকার মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ জুন, ২০২৪
গাংনীতে পাঠ প্রদর্শনকালে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিকার মৃত্যু
গাংনীতে পাঠ প্রদর্শনকালে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিকার মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পাঠ প্রদর্শনকালে মূর্শিদা খাতুন মৌসুমী (৪২) নামের এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ জুন) বেলা সাড়ে তিনটার দিকে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা রির্সোস সেন্টারে (ইউআরসি) প্রশিক্ষণরত অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটে।

মূর্শিদা খাতুন মৌসুমী উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী।

একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম বলেন, শিক্ষাক্রম বিস্তরণের আওতায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ চলছে। আজ প্রশিক্ষণের দ্বিতীয় দিন। ঘটনার সময় প্রশিক্ষণার্থী শিক্ষিকা মৌসূমী পাঠ প্রদর্শন করছিলেন সে সময় হঠাৎ ফ্লোরে পড়ে যান তিনি। এসময় উপস্থিত সহকর্মিরা তাকে নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম আরও বলেন, প্রশিক্ষক হিসেবে ছিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার (এ ইউ ই ও) আরিফুল ইসলাম ও মেহেরপুর পিটিআই এর প্রশিক্ষক আনিছুর রহমান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবদুল আল মারুফ জানান, ওই শিক্ষিকা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা ধারণা করছি স্ট্রোকে মারা গেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category