• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে নারীসহ ৫ মাদক পাচারকারী আটক, হেরোইন উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
গাংনীতে নারীসহ ৫ মাদক পাচারকারী আটক, হেরোইন উদ্ধার
গাংনীতে নারীসহ ৫ মাদক পাচারকারী আটক, হেরোইন উদ্ধার

মেহেরপুরের গাংনী থানা পুলিশের পৃথক টীম অভিযান চালিয়ে ৫ মাদক পাচারকারীকে আটক করেছে।

শনিবার (২৬ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩ গ্রাম হেরোইন।

আটককৃতরা হচ্ছে- গাংনীর ছাতিয়ান পাকারপাড়ার আনারুল ইসলামের ছেলে বাশারুল ইসলাম (২৬), আব্দুল বারির ছেলে শামীম (২২) করমদি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে খোকন (২৩), কাজিপুর খন্দকার পাড়ার আনিছুর রহমানের স্ত্রী দিপালী (৪০) ও বামন্দী ক্যাম্প পাড়ার বোরহান উদ্দীনের ছেলে জয় আহম্মেদ (১৯)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, করমদি ও কাজিপুর বর্ডার এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি টীম অভিযান চালায়।

করমদি মাঠ সংলগ্ন এলাকা থেকে এসআই সহিবুর ও সঙ্গীয় ফোর্স বাশারুল ইসলাম, শামীম ও খোকনকে তিন গ্রাম হেরোইনসহ আটক করেন। অপরদিকে কাজিপুর বর্ডার এলাকা থেকে এসআই আশিকুর ও সঙ্গীয় ফোর্স দিপালী ও জয় আহম্মেদকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করেন।

আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category