মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেল সাড়ে চার টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, সমাজ সেবা অফিসার আরশেদ আলী, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, গোলাম মোস্তফা, ইয়াসিন উদ্দীন ও আব্দুল বাকীসহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডারবৃন্দ। এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।