• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ জুন, ২০২৫
গাংনীতে ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ বিতরণ
গাংনীতে ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ বিতরণ

কোরবানি ঈদকে সামনে রেখে চামড়া সংরক্ষণের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) বেলা ১১ টায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে এ লবণ বিতরণ করা হয়।

গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ লবণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কোরবানী ঈদে কিভাবে চামড়া সংরক্ষণ করা যায় এবং পশু জবাই করে কিভাবে চামড়ার মান ভালো রেখে সংরক্ষণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে গাংনী নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেনৃ বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুত্তালিব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এতিমখানার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category