• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি আহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
গাংনীতে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি আহত
গাংনীতে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি আহত

মেহেরপুরের গাংনীতে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি সাগরিকা খাতুন (৩৩) মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

সাগরিকা খাতুন হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার দুবাই প্রবাসী ফরিদুলের স্ত্রী।

সাগরিকার চাচাতো দেবর রমজান আলী জানান, গত এক সপ্তাহ ধরে আজমাইন মোল্লার ছেলে দিপু (২৫) ও শরিফুল (৩৮) মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সন্ধায় কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুল ধারালো অস্ত্র নিয়ে দিপুর উপর হামলা চালাতে গেলে তার ভাবি সাগরিকা খাতুন বাধা দিতে আসে। এসময় সাগরিকাকে কুপিয়ে আহত করে। পরের স্থানীয়রা সাগরিকা খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শামসুরজোহা জানান, সাগরিক খাতুনের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি আশঙ্কা মুক্ত নন।

গাংনী থানাে অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি লিখিত, অভিযোগ পেলে ব্যবস্থা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category