• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে দুটি স্থানে অগ্নীকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
গাংনীতে দুটি স্থানে অগ্নীকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
গাংনীতে দুটি স্থানে অগ্নীকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

২৪ ঘন্টায় মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া ও বাওট নামক স্থানে অগ্নীকান্ডে নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়। বৈদ্যুতিক গোলযোগ ও চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বামুন্দি ফায়ার সার্ভিসের টীম লিডার স্টেশন অফিসার মো. ইছাহাক আলী বিশ্বাস জানান, শনিবার গভীর রাতে গাংনীর নওপাড়া বাজারের একটি গুদামে অগ্নীকান্ডের খবর দেন কয়েকজন ব্যবসায়ি ও নৈশ্য প্রহরী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় আগুণ নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিন্দা গ্রামের খোকন জানান, তিনি দেলোয়ার হোসেনের একটি গুদাম ভাড়া নিয়ে পাট এবং আমাকে ব্যবসা করছিলেন। গুদামে ৬ হাজার কেজি তামাক ও ৯শ মন পাট মজুদ করা ছিল। এ অগ্নীকান্ডে অন্ততঃ ৪০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দাবী করেছেন তিনি।

অপরদিকে রোব্বার দুপুরে বাওট গ্রামের আব্দুল গাফফারের বাড়িতে অগ্নকান্ডে তিনটি ঘর নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রান্না ঘরের চুলার আগুন থেকে এ আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন গৃহকর্তা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।
আব্দুল গাফফার জানান, তার স্ত্রী রান্না করে ঘরে আসে।

পরে ওই চুলার আগুণ প্রথমে রান্না ঘরে ও পরে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা ও ঘরের মালামালসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category