• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দুটি অবৈধ ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে দুটি অবৈধ ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
গাংনীতে দুটি অবৈধ ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি মাঠের দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে অবৈধ ইটভাটা পরিচালানার দায়ে ভাটা মালিকদের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহষ্পতিবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। এ অভিযানে শুকুরকান্দির জোয়ার্দার ও সিবিএল ইটভাটা থেকে এক লাখ করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে এই দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category