• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনীতে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা
গাংনীতে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীর ধানখোলা ও বাওট বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে প্রকাশ, ধানখোলা বাজারের মেসার্স কাদের স্টোরের স্বত্ত্বাধিকারী ও বাওট বাজারের মেসার্স শরিফ এন্ড সন্স অনিয়মতান্ত্রিকভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দোষি সাব্যস্ত হওয়ায় কৃষি বিপণন আইন-২০১৮ তে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানসহ পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category