• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে দুই চাল ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
গাংনীতে দুই চাল ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
গাংনীতে দুই চাল ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পাটজাত পন্য ব্যবহার না করার অপরাধে মেহেরপুরের গাংনীর দুই চাল ব্যবসায়িকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পাট ও পাটজাত পণ্য ব্যবহারের জন্য বিভিন্ন সময়ে ব্যবসায়িদের সচেতন করা হয়। এর পরও ব্যবসায়িরা সেটি ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। এরই আলোকে গাংনী বাজারের সরব ট্রেডার্সে অভিযান চালানো হয়। পাটজাত পন্য ব্যবহার না করার কারনে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪/১৪ ধারা অনুযায়ি ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে একই অপরাধে একই ধারা অনুযায়ি মেসার্স কাবরান ট্রেডার্সকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাবিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category