• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দুইশো পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে দুইশো পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক
গাংনীতে দুইশো পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক

মেহেরপুরের গাংনীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বালিয়াঘাট পুকুরপাড়া এলাকা থেকে বামন্দি ক্যাম্প পুলিশের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার জোড়পুকুর গ্রামের ফজলুল হকের ছেলে ইব্রাহিম হোসেন (৪৮) ও নজরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (৪৫)।

বামন্দি পুলিশ ক্যাম্প সুত্রে জানাগেছে, কাজীপুর সীমান্ত থেকে মাদক নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্প ইনচার্জ শ্যামা প্রসাদের নেতৃত্বে বালিয়াঘাট পুকুরপাড় এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি কালো পালসার মোটরসাইকেলে করে আসা ইব্রাহিম ও জিয়ারুলকে সিগন্যাল দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category