• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দিনে দুপুরে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
গাংনীতে দিনে দুপুরে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি
গাংনীতে দিনে দুপুরে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

মেহেরপুরের গাংনীতে চুরি, ছিনতাই আর ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গেলো রাতে মাঝামাঝি সময়ে সড়কে গণডাকাতির পর দিনদুপুরে চৌগাছার একটি বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ৮ ভরি সোনার গয়না ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুত্রে জানা গেছে, গাংনী পৌরসভারধীন চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ার কৃষক আমিরুদ্দীন ও তার স্ত্রী জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। তার ছেলেরা চাকুরী ও বিদেশ থাকেন। এতে বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগ কাজে লাগায় চোর। বাড়ির চারপাশ ঘেরা উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

এসয় মেইন দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা। ঘরের মধ্যে থাকা আলমারির তালা ভেঙ্গে ফেলা হয়। একটি মাস্টার চাবি দিয়ে আলমারির তালা খোলে। যা পরবর্তীতে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক।

চোরের আলমারি খোলার পর ওয়ারড্রপ ও বাক্স ভেঙ্গে ফেলে। সেখান থেকে ৮ ভরি ওজনের সোনার বিভিন্ন প্রকার গয়না এবং নগদ ২ লাখ ৫২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীদের ধারণা, বাড়িতে মূলত আমিরুদ্দীন ও তার স্ত্রী বসবাস করেন। বাড়ি ফাঁকা হলে তারা চুরি করবে এমন প্লান হয়তো অনেক দিন থেকেই করে আসছে। তা না হলে দিনেদুপুরে এমন দুধর্ষ চুরি করা সম্ভব নয়।

বাড়ির লোকজনের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়েই তারা এ চুরি করেছে। দ্রæত তাদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরির মালামাল উদ্ধারের পুলিশের প্রতি দাবি করেন তারা। আজ শনিবার রাতে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে ডাকাতি, ছিনতাই এবং বাসা বাড়িতে চুরিসহ শহরের মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই দ্রুত এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে না পারলে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category