• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উপকরণ বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫
গাংনীতে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উপকরণ বিতরণ
গাংনীতে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উপকরণ বিতরণ

২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ তাসদিকুর রহমান।

এ সময় প্রনোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার তুলা চাষিরা অনুষ্ঠানে অংশ নেন এবং প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৬শত তুলা চাষীদের প্রত্যেককে ৬শ গ্রাম তুলা বীজ, বোরণ সার ২ কেজি, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি এমওপি, ৫০ কেজি টিএসপিসহ বিভিন্ন প্রকার কীটনাশক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তুলা উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category