• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে চারজন আহত ॥ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে চারজন আহত ॥ আটক-২
গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে চারজন আহত ॥ আটক-২

ছাগলে খাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের দুজনকে আটক করে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মেহেরপুরের গাংনীর উত্তর ভরাটগ্রামে।
স্থানীয়রা জানান, ভরাট গ্রামের সহিদুল ইসলামের ছাগল প্রতিবেশি হাফিজুলের নেপিয়ার ঘাষের ক্ষেতে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় চার জন।
আহতরা হচ্ছে- সহিদুল ইসলাম পক্ষের সহিদুল ইসলাম (৬৩) ও তার ছোটভাই রবিউল ইসলাম (৫৬) এবং হাফিজুল পক্ষের মাদানুর (৫০) ও তার ছেলে লিপন(২৮)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এদের মধ্যে সহিদুল ও মাদানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ভর্তি রাখা হয়। অপরদিকে চিকিৎিসা নিয়ে বাড়ি ফেরার পথে লিপন এবং সংঘর্ষে জড়িত সন্দেহে জহুরুল নামের আরো একজনকে আটক করে পুলিশ।
গাংনী থানার ওসি(তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। সেই সাথে আটক করা হয়েছে দু’জনকে। বর্তমান পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। তবে কোন পক্ষ এখনও মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category