• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নারীসহ আহত-৬

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নারীসহ আহত-৬
গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নারীসহ আহত-৬

বাড়ির টিউবঅয়েলের পানি নিষ্কাশন নিয়ে দুই ভায়ের মধ্যে এক সংঘর্ষে নারীসহ অন্ততঃ ৬জন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের দুই জনকে আটক করেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুরের গাংনীর গাড়াডোব পোড়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন- ইউসুফ মালিথার ছেলে সানোয়ার(৪২) ও তার স্ত্রী মুসলিমা খাতুন(৪০), ছেলে মাসুম(২৫), মনোয়ার (৪০) ও তার ছেলে সোহাগ হোসেন(২২), এবং ফকির মালিথার ছেলে ইয়াছিন আলী(৭৬)। আহতদের মধ্যে মুসলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপরদিকে সংঘর্ষের ঘটনায় মাসুম ও সোহাগকে আটক করে থানায় নিয়েছে গাংনী থানা পুলিশ।

আহত সানোয়ার হোসেন জানান, দির্ঘদিন যাবত তার বাড়ির টিউবয়েলের পানি নিষ্কাশন করা হয় বাড়ির বাইরে প্রাচিরের পাশ দিয়ে। ওই পথ দিয়ে বাড়ি থেকে বের হন ছোট ভাই মনোয়ার। হঠাত পানি নিষ্কাশন নিয়ে বাক বিতন্ডা শুরু করে সে। এক পর্যায়ে মনোয়ার ও তার ছেলে সোহাগ কোদাল দিয়ে বাড়ির প্রাচির ভেঙ্গে ফেলে ও বাড়িতে হামলা চালায়। এতে চাচা ইয়াছিন আলীসহ ৪ জন আহত হয়। একই সময়ে আহত হয় ছোটভাই মনোয়ার ও তার ছেলে সোহাগ। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহত মুসলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের ঘটনায় দুইজনকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category