• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে তিন ঘন্টার ব্যবধানে সাপের কামড়ে আহত ৩

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
গাংনীতে তিন ঘন্টায় সাপের কামড়ে আহত ৩
গাংনীতে তিন ঘন্টার ব্যবধানে সাপের কামড়ে আহত ৩

মেহেরপুরের গাংনীতে তিন ঘন্টার ব্যবধানে পৃথক গ্রামে সাপের কামড়ে তিন জন আহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভাটপাড়া গ্রামের রাহিল উদ্দিনের মেয়ে জাহানারা খাতুন (৬২), গ্রামের মোরশেদ আলীর ছেলে কারিমুল হাসান চান্দু(৪২), চৌগাছা বাগানপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আল-আমিন হোসেন(১৮)।

আহত সূত্রে জানাগেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে জাহানারা খাতুন বাড়িতে কাজ করছিলেন এমন সময় তাকে সাপে কাটে। সে সময় পরিবারের সদস্যরা আহতকে নিয়ে গাংনী হাসপাতালে ভর্তি করে। অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারিমুল হাসান চান্দু মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন এ সময় সাপে কামড় দেয় এবং আলামিন হোসেনকে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। আহতরা সকলেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাসেল রানা জানান, সাপে কাটা রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। সেই সাথে তাদেরকে অবজারভেশনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category