• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে তালিমুল কুরআন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মেহেরপুরের গাংনীতে তালিমুল কুরআন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা গাংনী ভিটাপাড়াস্থ প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। তালিমুল কুরআন একাডেমী ও জামে মসজিদের নির্মাণে প্রধান উদ্যোক্তা গাংনীর বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ মহাসিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আলফাজ উদ্দিন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, গাংনী বাজার কমিটির নেতা কামাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয় । দোয়া মোনাজাত পরিচালনা করেন গাংনী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category