• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত

গাংনীতে তা’লিমুল কুরআন ইসলামী একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে তা'লিমুল কুরআন ইসলামী একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন
গাংনীতে তা'লিমুল কুরআন ইসলামী একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

গাংনীতে তা’লিমুল কুরআন ইসলামী একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একাডেমি চত্বরে প্রতিষ্ঠাতা হাজী মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। প্রভাষক শফি কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজউদ্দীন, এনামুল হক, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, মাওলানা আব্দুল কাদের, হাফিজুর রহমান মানিক, মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক রফিকুল আলম বকুল ও মাদ্রাসা পরিচালক গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে গাংনী বাজারের ব্যবসায়ী শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যে একাডেমির প্রতিষ্ঠাতা হাজী মহসিন আলী মাদ্রাসার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোজন এমপি বলেন, এই একাডেমির প্রতিষ্ঠার মাধ্যমে হাজী মহসিন তার ভাল কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। এলাকার মানুষের কল্যাণে ও ইসলামের খেদমতে এই প্রতিষ্ঠান কাজ করে যাবে। তিনি এই প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য সবাইকে আহবান জানান। তিনি বলেন সবচেয়ে ভাল কাজের মধ্যে এটা একটি। এছাড়াও সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category