• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

গাংনীতে তারকাটার বেড়ায় অবরুদ্ধ দিনমজুর পরিবার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
গাংনীতে তারকাটার বেড়ায় অবরুদ্ধ দিনমজুর পরিবার
গাংনীতে তারকাটার বেড়ায় অবরুদ্ধ দিনমজুর পরিবার

বাড়ির সামনে তারকাটার বেড়া দেওয়ায় একরকম অবরুদ্ধ হয়ে পড়েছে একটি পরিবার। জীবন যাত্রায় দেখা দিয়েছে স্থবিরতা। আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষ তা অমান্য করে বেড়া দিয়েছে। শুধু তাই নয়, অব্যাহত হুমকী দেওয়ায় গোটা পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল কুঠি পাড়ায়।
ভুক্তভোগি নজিবুদ্দিনের ছেলে মহিবুল জানান, তার শরীকানা সম্পত্তিতে তিনি ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করছেন। তার বাড়ির সামনে আব্দুর রহমান ও তার লোকজন পাকা ঘর নির্মানসহ চারদিকে বাঁশ ও তারকাটার বেড়া দেওয়ায় বাড়ি থেকে বের হবার রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে সালিশ করেও কোন সমাধান না হওয়ায় মেহেরপুর আদালতে দ্বারস্ত হন তিনি। বিজ্ঞ আদালত উভয়পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা ও প্রতিপক্ষকে প্রতিবন্ধকতা অপসারনের জন্য আদেশ দিয়ে নোটিশ জারী করেন।
গাংনী থানা পুলিশের এএসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নোটিশ জারী করলেও তা উপেক্ষা করে প্রতিপক্ষ প্রতিবন্ধকতা আরও মজবুত করেছেন। হুমকী ধামকী রয়েছে অব্যাহত। এ ব্যাপারে মহিবুল ইসলাম গাংনী থানায় আরো একটি জিড করেন। যার নং- ১৩২৩ তাং- ২৯/০৮/২০২৩ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category