• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ঠিকাদারের কাটা গাছ চাপায় একই পরিবারের তিনজন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩
গাংনীতে ঠিকাদারের কাটা গাছ চাপায় একই পরিবারের তিনজন আহত
গাংনীতে ঠিকাদারের কাটা গাছ চাপায় একই পরিবারের তিনজন আহত

ঠিকাদারের কাটা গাছ চলন্ত মোটরসাইকেলের উপর পড়ে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনীর চেংগাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছেন- ওলিনগর গ্রামের সাহারুল ইসলাম(৩২) ও তার স্ত্রী রিক্তা খাতুন(২৬) এবং শিশুপুত্র লিজন(৭)। আহতদের মধ্যে লিজনর অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সুত্র জানায়, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণের লক্ষে রাস্তার দুপাশের গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কাটার সময় রাস্তার ওপর কোন লোকজন ছিল না। সাহারুল ও তার স্ত্রী পুত্র মোটর সাইকেল যোগে গাংনী আসার সময় কেটে ফেলা গাছ তাদের গায়ের ওপর পড়ে। এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায় এবং সকলেই রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদের মধ্যে শিশুপুত্র লিজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category