• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ট্রাফিক পুলিশের অভিযানে মাটি বহনকারী ৩ ট্রাক্টরের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
গাংনীতে ট্রাফিক পুলিশের অভিযানে মাটি বহনকারী ৩ ট্রাক্টরের জরিমানা
গাংনীতে ট্রাফিক পুলিশের অভিযানে মাটি বহনকারী ৩ ট্রাক্টরের জরিমানা

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজ চলমান। এ সড়কটিতে অবৈধ যান নসিমন করিমন লাটাহাম্বারসহ বিভিন্ন যানবাহন চলছে বেপরোয়াভাবে। ফলে ঘটছে দূর্ঘটনা। ঝরছে তরতাজা প্রাণ। ফলে নড়ে চড়ে বসেছে ট্রাফিক পুলিশ। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে মেহেরপুর ট্রাফিক পুলিশের একটি টীম। আজ মঙ্গলবার সকালে গাংনীর বামন্দী বাজারে এ অভিযান চালানো হয়। এসময় মাটি বহনকারী ৩টি ট্রাক্টর ট্রলির মালিকের কাছ থেকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকজন মোটর সাইকেল চালককে হেলমেট পরিধান না করায় তাদেরকে হেলমেট কিনতে বাধ্য করা হয়।

মেহেরপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, সম্প্রতি বেআইনী যানবাহন রাস্তার উপর অবৈধভাবে পার্কিং ছাড়াও মাটি বহনকারী ট্রাক্টর ট্রলি অবাধ যাতায়াত করছে। ফলে রাস্তার উপর মাটি পড়ে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করছে। রাস্তায় সঠিকভাবে যানবাহনের পাকিং করার জন্য সচেতনতা বৃদ্ধি করাসহ অভিযান চালানো হয়। এসময় মাটি বহনকারী ৩টি ট্রাক্টর ট্রলির মালিকের কাছ থেকে মোট সাড়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানোর জন্য সতর্ক ও হেলমেট না থাকায় তাদেরকে হেলমেট কিনতে বাধ্য করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category