• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ট্রাক চাপায় এক শিশু নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
গাংনীতে ট্রাক চাপায় এক শিশু নিহত
গাংনীতে ট্রাক চাপায় এক শিশু নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তাইফুজ্জামান রাজা নামের (৯) বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের চাচা মোটরসাইকেল চালক মাসুদ্দুজ্জামান(৪০)। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাগেছে, মেহেরপুর স্টেডিয়াম পাড়া থেকে চাচা মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে পৌছুলে রাস্তার পাশের ইটভাটা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় শিশুপুত্র তাইফুজ্জামান নিহত হয়। আহত হন চাচা মাসুদুজ্জামান। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে বাঁচাতে একটি সিএনজি করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার শিশুটির মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category