• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১ : চালক গ্রেপ্তার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১ : চালক গ্রেপ্তার
গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১ : চালক গ্রেপ্তার

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার (৫০) নামের একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যয় গাংনী শহরের উপকণ্ঠে এ ঘটনাটি ঘটে। পুলিশ মধ্যরাতে ট্রাকসহ চালককে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করে।

নিহত আতিয়ার রহমান পশ্চিম মালসাদহ টেপিপাড়ার মৃত আজিমুদ্দীনের ছেলে। জানা গেছে, আতিয়ার বাইসাইকেল যোগে গাংনী শহরে আসছিলেন। রাস্তায় ফেলে রাখা পাথরে সাইকেল পিছলে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় পেছন থেকে একটি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো ট-১১-৯৩৫৩) তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আতিয়ারের ছেলে মিঠন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীর নের্তৃত্বে পুলিশের একটি টীম মেহেরপুরের আমঝুপি তেলপাম্প থেকে ট্রাকসহ ড্রাইভার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুরের মঈন শেখের ছেলে মন্টু মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, গাংনী পৌরসভার ড্রেন নির্মাণ কাজ চলমান। নির্মান কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পাথর ফেলে রেখেছে সড়কের অর্ধেক অংশজুড়েই। ফলে সড়কের ব্যস্ততম এই জায়গাটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রাকসহ ড্রাইভারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category