মেহেরপুরের গাংনীতে ‘জুলাই পূর্ণজাগরনে সমাজগঠনে শপথ’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ ‘লাখো কন্ঠে শপথ’ কর্মসূচিতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান। এতে অংশগ্রহণকারীরা একটি মানবিক, নৈতিক, যত্নশীল, সহিংসতামুক্ত, দারিদ্রমুক্ত, সাম্য ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার কারেন। শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ‘জুলাই পূর্ণজাগরণ’ কর্মসূচি শেষ হয়।