• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে জাল টাকাসহ খোকন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে জাল টাকাসহ খোকন আটক
গাংনীতে জাল টাকাসহ খোকন আটক

মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। শনিবার দিবাগত গভীর রাতে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌরসভাধীন শিশিরপাড়ার গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের বাড়ি থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক আমিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category