• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে জামায়াতের ঘরে ফিরল এনসিপি প্রার্থী

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে জামায়াতের ঘরে ফিরল এনসিপি প্রার্থী
গাংনীতে জামায়াতের ঘরে ফিরল এনসিপি প্রার্থী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদার জন্য গাংনী আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাকিল আহমাদ। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা নিশ্চিত করেন।

শাকিল আহমাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারি অ্যাটার্নি জেনারেল ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এর দায়িত্ব পালন করছেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমাদ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, জামায়াত ইসলামসহ ৮ দলের সাথে এনসিপির নির্বাচনে সমোঝোতা জোট হয়েছে। সেই জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা মনোনীত হয়েছেন। আমি অ্যাডভোকেট শাকিল আহমাদ কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে গণভোট এবং শাপলা কলির বয়ান নিয়ে কাজ করেছি। আশা করি মানুষ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই জোটকে বিজয়ী করবে।

পরিশেষে তিনি এনসিপির সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ও একই সঙ্গে জোটের প্রার্থীর পক্ষে জনসমর্থনের জন্য কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category