• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত
গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহীদুর রহমান, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী, সমবায়ী মশিউর রহমান পলাশ, মাস্টার আবুল কাশেম, গাংনী সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক নাসিরুদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা ও গাংনী উপজেলার সফল সমবায়ী আবুল কাশেম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপজেলার চারজন সফল সমবায়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category