• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের উপস্থিতিতে বক্তারা মৎস্য উৎপাদন বিপনন ও দেশীয় মাছ রক্ষায় কি কি করণীয় তা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category