“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার নাহিদ হাসান। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গাংনী থানার এসআই সাজ্জাদ হোসেন, সাংবাদিক রফিকুল আলম বকুল। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন
এসময় বক্তারা বলেন আঠারো বছর বয়স হলেই একজন নাগরিক ভোটার হওয়ার সুযোগ পেয়ে থাকে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। অনলাইনে যাচাই বাছাই করে একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরী করে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।