• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

“খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” প্রতিপাদ্যে গাংনীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির আয়োজনে ও পিকেএসএফ এর কৃষি ইউনিটের সহযোগিতায় সংস্থার হল রুমে এ আয়োজন করা হয়।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সংস্থার পরিচালক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা এমরান হোসেন, খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, সংস্থার ব্যবস্থাপক আলাউদ্দিন আহমেদ, ব্যবস্থাপক ডাঃ সোলায়মান হোসেন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য ও কৃষি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থার কৃষি ইউনিটের অফিসার জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা কৃষি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে ও কুইজের উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category