• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪
গাংনীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
গাংনীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘‘দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী ফুটবল মাঠে এক মোহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার আদিলা আজহার আরশী, বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। এসময় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমর্চারীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category