গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালানয় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, সাংবাদিক রফিকুল আলম বকুল, তথ্য আপা রিফাত জাহান। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।