• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত সভায় জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, করমদি ডিগ্রী কলেজের এএসএস আবু সায়েম পল্টু।

দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়ার সমন্বয়কারী হেলাল উদ্দীনের অনুষ্ঠানটি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রীতম সাহা বলেন, নারীকে স্বাবলম্বী হতে হবে, দেশের জন্য ভাল কাজ করতে হবে। জাতীয় কন্যা দিবসের তাৎপর্য ও গুরুত্ব উল্লেখ করেন। কন্যা শিশু দিবসে তাদের বঞ্চনা ও অধিকার সম্পর্কে আলোচনা করেন। নারীদের সফলতার কথা বলতে গিয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়ই নারী উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশুনা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জনান। বেগম রোকেয়াসহ সমাজের প্রতিষ্ঠিত নারীদের কথা উল্লেখ করেন। কন্যা শিশুদের সকল প্রতিকুলতাকে জয় করে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category