• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে আহত-৬

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে আহত-৬
গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে আহত-৬

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৬জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কাজীপুর গ্রামের হাজীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-কাজীপুর গ্রামের হাজীপাড়ার আব্দুস সালাম (৫০),সাজেদুর রহমান (৪৫) ও ইমদাদুল হক। অন্যপক্ষের আহতরা হলেন-বাবু মিয়া (৫০),কাফিরুল ইসলাম (৫৫) ও হাফিজুর রহমান (৬০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজীপুর গ্রামের হাজীপাড়ার আব্দুর রাজ্জাক ও তার নিকট আত্মীয় আব্দুস সালাম মিলে গ্রামের এক ব্যক্তির সাথে এক দাগে জমি ক্রয় করেন। ওই জমির সীমানা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ৬জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category