• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে জমি নিয়ে বিরোধ: দৈনিক যুগান্তরের অফিস এক্সিকিউটিভ তারেকসহ আহত-৩

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
গাংনীতে জমি নিয়ে বিরোধ: দৈনিক যুগান্তরের অফিস এক্সিকিউটিভ তারেকসহ আহত-৩
গাংনীতে জমি নিয়ে বিরোধ: দৈনিক যুগান্তরের অফিস এক্সিকিউটিভ তারেকসহ আহত-৩

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক যুগান্তর পত্রিকার অফিস এক্সিকিউটিভ তারেক আহমেদসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন-ইসমাইল হোসেনের ছেলে মশিউর রহমান এবং জামাতা রকিবুল ইসলাম।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভোলাডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের কাছ থেকে তাঁর আপন চাচাতো ভাই রওশন, বিশারত ও নাসির ৪ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে জমির কাগজপত্র ও সরেজমিনে জমির পরিমাপ নিয়ে কিছু জটিলতা দেখা দিলে রওশন বিষয়টি ইসমাইল হোসেনকে জানান। ইসমাইল হোসেন সমস্যাটি স্থায়ী সমাধানের লক্ষ্যে বিজ্ঞ আদালতে একটি রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন। তবে রওশন ও তাঁর ভাইয়েরা আদালতের আইনি প্রক্রিয়ার অপেক্ষা করতে রাজি ছিলেন না।

এই জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে রওশন, আব্দুস সামাদ, রবিউল ইসলাম ও সাগরের নেতৃত্বে একদল লোক ইসমাইল হোসেনের জামাতা ও দুই ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় যুগান্তর পত্রিকার অফিস এক্সিকিউটিভ তারেক আহমেদের ডান হাতের শাহাদাত আঙুল মারাত্মকভাবে থেঁতলে যায়। এছাড়া মশিউর রহমান ও রকিবুল ইসলাম লাঠিসোঁটার আঘাতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হন।

হামলার মুখে প্রাণভয়ে আহতরা দৌড়ে স্থানীয় মিরু মালিথার বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহতের বোন পলি খাতুন জানান, ঘটনার পর আহতদের উদ্ধার করে গাংনী নিয়ে আসলে পরে দ্বিতীয়বারের মতো আবারো তাদের বাড়িতে হামলা করে গেট এবং প্রাচীর ভাঙ্গার ঘটনা ঘটেছে।

আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গাংনী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ভোলাডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category