• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত
গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল আহমেদ (২৫) ও রিয়া খাতুন (২০) নামে দুই ভাই-বোন আহত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালদহ গ্রামের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা একই এলাকার মনিরুল ইসলামের ছেলে ও মেয়ে।

আহত রাসেল জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে স্থানীয় জামায়াত সংশ্লিষ্ট নেতা মন্টুর ছেলে রাকিবুল (৩৫), হাসানের ছেলে মানিক (২৫), জাবুরের ছেলে হাসিব (২০) ও বিল্লালের ছেলে বিজয় (২৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাসমেরি খাতুন জানান, রাসেলের মাথায় গুরুতর আঘাত লাগায় ছয়টি সেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category