• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত-৮

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬
গাংনীতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত-৮
গাংনীতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত-৮

মেহেরপুরের গাংনীতে বসত ভিটার জমিজমা মাপজোকের সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত: ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় গোপালনগর গ্রামের শমসের মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও তার ভাই জহুরুল ইসলাম (৩৬), আজমুল হক (৬০) ও মোজামের ছেলে রানা(৩৫) সহ অন্তত ৮ জন আহত হয়েছে।  আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আহত সূত্রে জানাগেছে, আজ সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বসত ভিটার জমি মাপজোক করা হচ্ছিলো। জমিজমা মাপজোকের এক পর্যায়ে চাচাতো ভাই তহিবুল ইসলাম, চাচাতো ভাই আওয়ালের ছেলে রাজু, সোহাগ ও চাচাতো ভাই মোজামের ছেলে রানা প্রতিপক্ষ আশরাফুল ইসলাম ও তার ভাই জহুরুল ইসলামের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে অন্তত: ৮ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category