• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে চার কেজি গাঁজাসহ পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
গাংনীতে চার কেজি গাঁজাসহ পাচারকারী আটক
গাংনীতে চার কেজি গাঁজাসহ পাচারকারী আটক

মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে ধাওয়া করে বামন্দী বাজার থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত সিএনজি চালক মিলন শাহা গাংনী উপজেলার রামনগর গ্রামের ফজলু শাহ’র ছেলে।

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে সহকারী উপপরিদর্শক দেবদাস কুমার সহ সঙ্গীয় সদস্যদের নিয়ে চেকপোষ্ট বাসিয়ে সড়কে চলাচলকৃত গাড়ি তল্লাশী করছিল।

ঐসময় একটি সিএনজি পুলিশের চেকপোষ্ট অমান্য করে দ্রুত গতিতে চলে আসে। পুলিশ সদস্যরাও বাইক নিয়ে ধাওয়া করে সিএনজিটিকে।

বামন্দী বাজারে এসে সিএনজির একটি চাকা পাংচার হলে গাড়িতে থাকা একজন পালিয়ে যায়। তখন পুলিশ সদস্যরা গাড়িটি আটকে ফেলে সিএনজির ভিতরে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category