• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ গ্রামের উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৬ জানুয়ারী) সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরের প্রেক্ষিতে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।

হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তু চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের উপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি অবগত করা হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে।

নির্বাচনের বিষয়ে আতংক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হয়েছে বলে ধারণা পোষণ করেন স্থানীয়রা। বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধারকারী গাংনী থানার এস আই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচ টেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তুু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category