• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে গ্রীষ্মকালীন সবজি বীজ, সার ও চারা বিতরণের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫
গাংনীতে গ্রীষ্মকালীন সবজি বীজ, সার ও চারা বিতরণের উদ্বোধন
গাংনীতে গ্রীষ্মকালীন সবজি বীজ, সার ও চারা বিতরণের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ, সার ও বিভিন্ন গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় এসকল সামগ্রী বিতরণ করা হয়|

গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪৫০ জন কৃষকের মাঝে ১ প্যাকেট বীজ, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি সার প্রদান করা হয়। এসময় ১২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫ টি তালের চারা, নেট ও খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে ৫ টি করে বেল, নিম, জাম, কাঁঠালের মোট ৩৫০০ টি চারা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন রকম শাকসবজির চারা, বীজ ও সেগুলোকে রক্ষা করার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিশেষ করে বর্তমানে ব্যাপক বজ্রপাতের কারণে মানুষের প্রাণহানী হচ্ছে সেজন্য পরিবেশের উপযোগী ও বজ্রপাত থেকে বাঁচতে তালের চারা রোপন বিতরণ করা হচ্ছে। তিনি সবাইকে এই চারা নিয়ে সেগুলোর রক্ষনাবেক্ষণ করার আহবান জানান। মানুষের বসবাসের উপযোগী পরিবেশ তৈরির জন্য বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category